বাগেরহাটের চিতলমারীতে কৃষকদের মাঝে মানসম্মত বীজ সরবরাহ, আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ডিলার-রিটেইলারদের সঙ্গে কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে ব্র্যাক সিডের আয়োজনে রিটেইলার মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) হলরুমে এ মিটিংয়ের আয়োজন করা হয়। এতে চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩০ জন ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন।
মিটিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের খুলনা বিভাগের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান এবং চিতলমারী টেরিটরি সেলস অফিসার বিপ্লব কুমার মন্ডল।
আলোচনা সভায় ব্র্যাক সিডের বিভিন্ন জাতের ধানবীজ ও সবজি বীজের গুণগত মান, বৈশিষ্ট্য, ব্যবহার, সংরক্ষণ এবং কৃষকদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মৌসুমভিত্তিক চাষাবাদে উপযোগী বীজ নির্বাচন এবং কৃষকদের প্রয়োজন অনুযায়ী উন্নতমানের বীজ সরবরাহের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, কৃষির উন্নয়নে মানসম্মত বীজের গুরুত্ব অপরিসীম। ভালো মানের বীজ ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকরা অধিক লাভবান হতে পারেন। তাই ডিলার ও রিটেইলারদের মাধ্যমে কৃষকদের কাছে সঠিক ও মানসম্মত বীজ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মিটিংয়ে ব্র্যাক সিডের বিভিন্ন কার্যক্রম, নতুন জাতের বীজ, বাজারজাতকরণ এবং কৃষকদের চাহিদা অনুযায়ী বীজ সরবরাহসহ নানা বিষয়ে ডিলার ও রিটেইলারদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। এতে সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভালো কার্যক্রম ও বিক্রয় কার্যক্রমে অবদান রাখার জন্য নির্বাচিত ডিলার ও রিটেইলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে ডিলার ও রিটেইলাররা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কৃষকদের সেবা দেওয়ার ক্ষেত্রে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ধরনের রিটেইলার মিটিংয়ের মাধ্যমে ব্র্যাক সিডের সঙ্গে ডিলার ও রিটেইলারদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং চিতলমারী অঞ্চলের কৃষকদের কাছে উন্নতমানের বীজ পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
কৃষকের দোরগোড়ায় মানসম্মত বীজ পৌঁছে দিতে ডিলার ও রিটেলার মিটিং অনুষ্ঠিত
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
October 28, 2026
নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক
October 28, 2026
টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ
October 28, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
October 28, 2026
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের স্থান থেকে বের হওয়া

দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
October 28, 2026
দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একেকজন অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শিল্পমন্ত্রীর সাক্ষাৎ, আরও বিনিয়োগের আশা
October 28, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক
October 28, 2026
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নয়, সেই দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের মেলা ভাঙচুর
October 28, 2026
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন