কাটাখালি বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

কাটাখালি বাজারে তীব্র যানজট: চরম ভোগান্তিতে
 সাধারণ মানুষ, প্রয়োজন জরুরি প্রশাসনিক পদক্ষেপ ।
​রাজশাহীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রাজশাহী শহরের প্রবেশদ্বার  কাটাখালি বাজারে দিন দিন যানজট পরিস্থিতি অসহনীয় রূপ ধারণ করছে। প্রতিদিন হাজার হাজার মানুষকে এই রুটে যাতায়াত করতে গিয়ে সময় অপচয় ও ভোগান্তির শিকার হতে হচ্ছে।
​তীব্র এই যানজটের প্রধান কয়েকটি কারণ চিহ্নিত করা যায়:
• ​ব্রিজের ওপর ঢাকাগামী বাস থামানো: কাটাখালি ব্রিজের ওপর দীর্ঘ সময় দাঁড়িয়ে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো যাত্রী ওঠানামা করায় পুরো পয়েন্টে যান চলাচল অচল হয়ে পড়ে।
• ​অটোরিকশার অবাধ পার্কিং: মূল সড়কে অটোরিকশাগুলো ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রেখে যাত্রী তোলার কারণে পেছনের অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
• ​অপ্রশস্ত কাটাখালি-হরিয়ান সড়ক: কাটাখালি থেকে হরিয়ানাগামী সংযোগ সড়কটি অত্যন্ত অপ্রশস্ত হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
• যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা ও ট্রাফিক পুলিশের উপস্থিতি না থাকায় এলাকাটিতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট এবং বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি।
​এই অনাকাঙ্ক্ষিত যানজট নিরসনে এবং জনভোগান্তি কমিয়ে নিরাপদ কাটাখালি বাজার গড়ে তুলতে
সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন, ট্রাফিক বিভাগ এর দৃষ্টি আকর্ষণ করছি।
​আমাদের বিনীত দাবি ও সুপারিশ:
১. ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস লেন ব্যবহার নিশ্চিত করা।
২. ব্রিজের ওপর ও সড়কের বিপজ্জনক মোড়ে দূরপাল্লার বাস এবং অটোরিকশার অনিয়ন্ত্রিত পার্কিং বন্ধ করা।
৩. নিয়ম ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ।
৪. কাটাখালি-হরিয়ান রোড দ্রুত প্রশস্ত করার উদ্যোগ নেওয়া।
​জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অতিদ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

টুঙ্গিপাড়ায় সংবাদ প্রকাশের পরও থামেনি নির্মাণকাজ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মল্লিকেরমাঠ-শ্রীরামকান্দি সড়কের

Scroll to Top