আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা ও গণসংযোগ বেশ জোরদার হয়ে উঠেছে। এই ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা মোঃ আব্দুল হামিদ সানা আসন্ন আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আত্মপ্রকাশ করেছেন এবং স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁর নাম।
মোঃ আব্দুল হামিদ সানা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, নিষ্ঠা ও আদর্শের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন ছিলেন। তিনি আমাদী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা হিসেবে ছাত্রসমাজকে সংগঠিত করার পাশাপাশি আমাদী ইউনিয়ন কৃষক দলের সাবেক সফল সভাপতির দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন। এছাড়া তিনি স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও এলাকার উন্নয়নে আমাদী বাজার কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বও সুনামের সাথে পালন করেছেন। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের অধিকার আদায় ও জনকল্যাণমূলক কাজে নিজেকে উৎসর্গ করে আসছেন।
সবকিছুর ঊর্ধ্বে মানবতা এবং “ধর্ম যার যার, উৎসব সবার”—এই স্লোগানকে ধারণ করে তিনি আমাদী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর তিনি সবসময় গুরুত্বারোপ করে থাকেন।
এলাকার অবহেলিত, বঞ্চিত ও অসহায় মানুষের প্রকৃত বন্ধু হিসেবে পরিচিত মোঃ আব্দুল হামিদ সানা মনে করেন, আমাদী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হলে সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের অবহেলিত অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং ইউনিয়ন পরিষদের সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আসন্ন আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে পুরোপুরি নিয়োজিত করতে তিনি খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের সম্মানিত ভোটার, সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের নিকট আন্তরিক দোয়া, আশীর্বাদ ও মূল্যবান সমর্থন কামনা করেছেন।




