‎কয়রায় ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতা মো. আব্দুল হামিদ সানা ‎

‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সৎ, যোগ্য ও অসহায় মানুষের বিশ্বস্ত বন্ধু, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী এবং বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুল হামিদ সানা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করেছেন। ​
‎
‎মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৫টার পর থেকে আমাদী ইউনিয়নের বিভিন্ন এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তিনি আমাদী ইউনিয়নের সর্বমোট ১৬টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
‎
‎​পরিদর্শনকালে তিনি প্রতিটি মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন ও পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
‎
‎এ সময় তিনি দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্ব এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী ভাইয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। ​তিনি বক্তব্যে উল্লেখ করেন, “দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য দিকনির্দেশনা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের এক নতুন অগ্রযাত্রায় সামিল হয়েছে। ঠিক একইভাবে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী ভাইয়ের মাধ্যমে আমাদের এই অঞ্চলে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ড গতিশীল হয়েছে।”
‎
‎তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানকার প্রতিটি নাগরিকের স্ব স্ব ধর্মানুষ্ঠান পালনের পূর্ণ অধিকার রয়েছে।” এ সময় তিনি আসন্ন দুর্গোৎসবে সকলের সুস্বাস্থ্য, শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক সম্প্রীতি অটুট থাকার কামনা করেন। ​কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের যেসকল পূজা মণ্ডপ তিনি পরিদর্শন করেছেন, চন্নামারী দূর্গা মন্দির, পশ্চিম ​হরিকাটি দূর্গা মন্দির, পূর্ব ​হরিকাটি দূর্গা মন্দির, তালবাড়ীয়া দূর্গা মন্দির, ​হাতিয়ারডাংগা মাঝেরচক দূর্গা মন্দির, ​সুড়িখালী দূর্গা মন্দির, ​চান্নিরচক দূর্গা মন্দির, ​পাটনীখালী দোলবাড়ী দূর্গা মন্দির, হাতিয়ারডাংগা দূর্গা মন্দির, ​কিনুকাটি দূর্গা মন্দির, ​চন্ডীপুর দূর্গা মন্দির, ​আমাদী কর্মকার পাড়া দূর্গা মন্দির, ​আমাদী বাজার দূর্গা মন্দির, ​কাটাখালী দূর্গা মন্দির, ​আমাদী দাসপাড়া দূর্গা মন্দির এবং ​আমাদী রাধাগোবিন্দ দূর্গা মন্দির। ​নেতার এই ব্যাপক গণসংযোগ ও পূজামণ্ডপ পরিদর্শনকালে সাধারণ মানুষের মাঝে উৎসাহের আমেজ লক্ষ্য করা যায়।
‎
‎পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী মো. আব্দুল হামিদ সানার এই আন্তরিক উদ্যোগ এবং দেশনায়ক তারেক রহমান ও এস এম মনিরুল হাসান বাপ্পী ভাইয়ের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কাজের প্রশংসায় মুখরিত হন। ​উল্লেখ্য, মো. আব্দুল হামিদ সানা শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি স্থানীয় সমাজসেবায়ও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
‎
‎তিনি ‘মায়ের আঁচল বস্ত্রালয়’-এর স্বত্বাধিকারী। এছাড়া তিনি আমাদী ইউনিয়নের সাবেক সফল ছাত্রনেতা, আমাদী ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি এবং আমাদী বাজার কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে তিনি ইতিমধ্যে একজন জনবান্ধব নেতা হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন।
‎
‎এই শুভেচ্ছা বিনিময় ও মণ্ডপ পরিদর্শন আমাদী ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top