ঈশ্বরদীর জয়নগরে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে আহত তিন

 পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর বোর্ড অফিস মোড় এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জয়নগর বোর্ড অফিস মোড় এলাকায় একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইসাইকেল আরোহী জয়নগর মল্লিকপাড়া এলাকার বাসিন্দা নুর ইসলাম গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে গেছে। এ সময় মোটরসাইকেল আরোহীসহ আরও দুজন আহত হন।
দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top