আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের সিনিয়র সদস্য টুটুল পেলেন ‘দৈনিক গণজাগরণ’-এর পরিচয়পত্র

ফরিদপুরের আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ জহুরুল হক টুটুলকে জাতীয় দৈনিক ‘গণজাগরণ’ পত্রিকার পরিচয়পত্র (কার্ড) পরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পত্রিকাটির পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
এ সময় আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমরান মোল্লা ও সাধারণ সম্পাদক আল মামুন চৌধুরী আশা উপস্থিত থেকে সৈয়দ জহুরুল হক টুটুলকে ‘দৈনিক গণজাগরণ’-এর কার্ড পরিয়ে দেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
সৈয়দ জহুরুল হক টুটুল দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও এলাকার নানা ঘটনা গণমাধ্যমে তুলে ধরছেন। নতুন এই দায়িত্বের মাধ্যমে তাঁর সাংবাদিকতার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকতার মূল উদ্দেশ্য হলো সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ তুলে ধরা। নতুন দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক যেন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন—এটাই প্রত্যাশা।
কার্ড গ্রহণের পর সৈয়দ জহুরুল হক টুটুল সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top