আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা: চেয়ারম্যান প্রার্থী হান্নান আলী

আটঘরিয়ার হাপানিয়া স্কুল প্রাঙ্গণে চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি, তৃণমূল ঐক্য মজবুতকরণ, এলাকার সমস্যা চিহ্নিতকরণ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে গতকাল রাতে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এ. টি. এম. আব্দুস সাত্তার বিশ্বাস।

​সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হান্নান আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তৃণমূল বিএনপি নেতা মকবুল হোসেন প্রামাণিক, কলম বিশ্বাস, খালেক মেম্বর, ফারুক হোসেন, ইদ্রিস আলী মোল্লাহ, লুৎফর রহমান, আব্দুল খালেক, আরশেদ আলী মন্টু, আব্দুল হালিম, আব্দুস সাত্তার, এস্কেন্দার আলী ও তারা মিয়া। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

​সভায় আসন্ন চাঁদভা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হান্নান আলীকে সমর্থকরা হাত তুলে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

​প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর হান্নান আলী বলেন, “আপনারা আমাকে নির্বাচিত করলে চাঁদভা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব এবং সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব, ইনশাআল্লাহ।”

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top